প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ১:১৮ পি.এম
দুমকিতে সার-বীজ চারা বিতরণ ও ফল মেলার উদ্বোধন
অ-অ+
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং উপজেলা পর্যায়ের ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলার উদ্বোধন এবং গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, জনপ্রতিনিধি,
কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কৃষি প্রণোদনার আওতায় সার, বীজ ও চারা বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনার সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ এবং ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more