এলএনজি আমদানিতে ৩০% জামানত: কার স্বার্থে এমন কঠোর শর্ত?

দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে পেট্রোবাংলার ৩০ শতাংশ ব্যাংক গ্যারান্টি বা জামানতের শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের একাংশের অভিযোগ, এত উচ্চ জামানতের