বিদেশে মার্কিনদের ওপর ইরানি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা
অক্টোবর ৩০, ২০২৬, ২:৩৮ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ৩০, ২০২৬, ২:৩৮ এ.এম
বিদেশে মার্কিনদের ওপর ইরানি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা
অ-অ+
অনলাইন ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইরান সম্ভাব্য প্রাণঘাতী হামলা চালাতে পারে—এমন তীব্র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যজুড়ে কূটনৈতিক মিশনগুলো থেকে কর্মী কমিয়ে আনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন পররাষ্ট্র দপ্তরে পাঠানো এক মেমোতে সতর্ক করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মার্কিনদের নিশানা করার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেহরান এবং এসব পরিকল্পনার কয়েকটি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ তথ্যের পর মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের নিরাপত্তা হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
এই উদ্বেগের জরুরি পদক্ষেপ হিসেবে সম্প্রতি সৌদি আরবের মার্কিন দূতাবাস থেকে অজরুরি কর্মী ও তাঁদের পরিবারকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর পাশাপাশি জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও লেবাননের কূটনৈতিক মিশন থেকেও নীরবে কর্মী কমানোর প্রক্রিয়া চালানো হচ্ছে। বারবার কর্মী সরানো এবং পুনর্বাসনের প্রাক্কালে মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবার চরম বিশৃঙ্খলা, বিভ্রান্তি ও ক্ষোভের মুখে পড়েছেন বলে অ্যামেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্র নিশ্চিত করেছে।
মূলত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা তীব্র আকার ধারণ করে। সম্প্রতি ওয়াশিংটন ও তেল আবিব ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দেওয়ায় তেহরানও আগের চেয়ে আরও কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন গোয়েন্দাদের মতে, এ উত্তপ্ত পরিস্থিতিতে ইরান কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে বিস্তৃত অঞ্চলে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন উপায়ে মার্কিন স্থাপনা ও কর্মকর্তাদের ওপর আঘাত হানার সার্বিক প্রস্তুত নিচ্ছে, যা পুরো অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more