প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ৩:০৮ পি.এম
বলিউডের দুই তারকার অন্দরমহল
অ-অ+
অনলাইন ডেস্ক:
অভিনেত্রী আলিয়া ভাট তার প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বকের রহস্য প্রকাশ করতে গিয়ে জানান, তিনি মেকআপের চেয়ে ত্বকের সঠিক পরিচর্যার ওপর বেশি গুরুত্ব দেন। তিনি তার ভ্যানিটি ব্যাগে নিয়মিত পাঁচটি অপরিহার্য সামগ্রী রাখেন— জেড রোলার, আই ক্রিম, নিয়াসিনামাইড ড্রপস, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন। মূলত শুটিংয়ের ব্যস্ততা ও অনিয়মিত ঘুমের ক্লান্তি দূর করে ত্বককে সতেজ ও আর্দ্র রাখতেই তিনি এই রুটিন কঠোরভাবে মেনে চলেন। অন্যদিকে, পরিণীতি চোপড়া তার মাতৃত্বকালীন অভিজ্ঞতার এক আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন। তিনি জানান, তার কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠা ‘নমামি শামিশান’ গানটি রেকর্ডিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামীসহ মহাকালেশ্বর মন্দিরে পূজা দেওয়ার সেই বিশেষ সময়ের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, এই গান নিয়ে দর্শকদের ইতিবাচক সাড়া তাকে দারুণ প্রশান্তি দেয়। মাতৃত্বের পর নিজের শরীরের পরিবর্তনগুলো নিয়েও বেশ ইতিবাচক পরিণীতি। তিনি জানান, শরীরের বিভিন্ন দাগ ও ক্ষতচিহ্নগুলো তাকে সন্তানের জন্মের মধুর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়, যা তিনি এখন গর্বের সাথেই গ্রহণ করেছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more