যশোরে ধানখেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নভেম্বর ০১, ২০২৬, ৪:১০ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০১, ২০২৬, ৪:১০ এ.এম
যশোরে ধানখেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক:
যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকার একটি ধানখেতের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ধানখেতের পাশে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে মরদেহগুলো হেফাজতে নেয়। নিহত ওই নারী ও পুরুষের আনুমানিক বয়স ৫০ বছর। এ সময় মৃত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা এবং নারীর পরনে ম্যাক্সি ছিল বলে জানা গেছে। তবে স্থানীয়রা তাদের কাউকে চিনতে পারেননি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। যশোর থেকে ফরেনসিক দল আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটিত হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more