প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ১:২৮ পি.এম
নতুন পোশাকে পুরনো ঐতিহ্যের ধারায় ফিরলো পুলিশ
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছে। বাহিনীর নিজস্ব ঐতিহ্য ও পেশাদারিত্বের কথা বিবেচনায় রেখে পুলিশ সদস্যরা এখন থেকে তাদের পুরনো ধাঁচের ইউনিফর্মে ফিরেছেন। আজ বুধবার (১ জুলাই) থেকে সারাদেশের পুলিশ সদস্যদের নতুন নির্ধারিত পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নতুন নির্দেশনায় পুলিশ সদস্যদের জন্য শার্টের রঙে পরিবর্তন এনে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সমন্বয় করা হয়েছে। এর সাথে খাকি রঙের প্যান্ট নির্ধারিত হয়েছে। পোশাকের নকশার ক্ষেত্রেও এসেছে বিশেষ পরিবর্তন; এখন থেকে পুলিশ সদস্যদের শার্টে চারটি পকেট এবং সামনের দিকে সাতটি বোতাম থাকবে। নির্দেশনা অনুযায়ী, আবহাওয়া ও ঋতুভেদে পোশাক নির্বাচনে নমনীয়তা রাখা হয়েছে। গ্রীষ্মকালে পুলিশ সদস্যরা অর্ধহাতা শার্ট পরতে পারবেন, তবে শীতকালে পূর্ণহাতা শার্ট এবং লোহা-ধূসর রঙের জার্সির পরিবর্তে নীল শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহার করতে হবে। নারী পুলিশ সদস্যদের পোশাকের ক্ষেত্রেও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এখন থেকে দায়িত্ব পালনকালে শাড়ি পরতে পারবেন। সেক্ষেত্রে জেলা পুলিশের সদস্যরা গাঢ় নীল রঙের শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের সদস্যরা গাঢ় নীল রঙের শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরিধান করবেন। এছাড়া নারী সদস্যরা চাইলে পেশাগত দায়িত্ব পালনের সময় মাথার আবরণ (স্কার্ফ বা হিজাব) ব্যবহার করতে পারবেন। পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য পোশাকের এই ধরন সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের অভ্যস্ত ইউনিফর্ম থেকে সরে এসে ঐতিহ্যের এই পোশাকে ফেরা নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more