প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ৭:৩৬ এ.এম
বাউফলে ভিডব্লিউবি চাল বিতরণ
অ-অ+
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ চক্রের জুন মাসের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ১৭৯ জন উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন নওমালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-২) মোছা. শেফালী আফরোজা, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব মুন্সী এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খান মেজবাহ উদ্দিন। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, চৌকিদার, দফাদার এবং স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন। চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী সোনিয়া আক্তার। তিনি বলেন, "বাড়িতে কোনো চাল ছিল না। আজ ৩০ কেজি চাল পেয়েছি। এতে অন্তত এ মাসে পরিবারের খাবারের চিন্তা কিছুটা কমবে।" আরেক উপকারভোগী নাসরিন বলেন, প্রতি মাসে ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া এই চাল তাঁদের পরিবারের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খান মেজবাহ উদ্দিন বলেন, "জুন মাসের বরাদ্দ অনুযায়ী ইউনিয়নের ১৭৯ জন উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more