ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Date: 2026-07-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ৫:৫৩ এ.এম
ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অ-অ+
অনলাইন ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর
উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল
৬.০। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার
(৩০ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এই কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল
ছিল মেক্সিকোর ‘এল প্রোগ্রেসো’ এলাকা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে
এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। সমুদ্র তলদেশে উৎপত্তি হওয়ায় এবং স্থলভাগ
থেকে কিছুটা দূরে থাকায় তাৎক্ষণিকভাবে মেক্সিকোতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের
খবর পাওয়া যায়নি। তবে অগভীর উৎস হওয়ার কারণে উপকূলীয় বাসিন্দারা তীব্র কম্পন অনুভব
করেছেন। মেক্সিকোর এই কম্পনের
কিছু সময় পরই যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালির কাছাকাছি এলাকায়
৫.৬ মাত্রার আরেকটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হানে। মেন্ডোসিনো কাউন্টির ভূপৃষ্ঠের
প্রায় ৫ মাইল গভীরে ছিল এর কেন্দ্রস্থল। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে
ভূত্বকীয় প্লেটগুলোর নড়াচড়া এবং ভূমিকম্পের প্রকোপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে
গবেষকরা উল্লেখ করছেন। ইউএসজিএসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৯ থেকে ২৬ জুনের মধ্যে
মাত্র এক সপ্তাহে বিশ্বজুড়ে ৪.৫ বা তার চেয়ে বেশি মাত্রার অন্তত ৯৩টি শক্তিশালী ভূমিকম্প
রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে ভেনিজুয়েলায়
ঘটে যাওয়া একটি বিরল ‘ডাবলেট’ (মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে প্রথমে ৭.২ এবং পরে ৭.৫
মাত্রার দুটি বিশাল ভূমিকম্প) দুর্যোগে প্রাণহানির সংখ্যা ১৫০০ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের
মতে, বিশ্বব্যাপী এই ঘনঘন প্লেটের টেকটোনিক সক্রিয়তা একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত
দিচ্ছে, যার কারণে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের দেশগুলোকে বাড়তি সতর্কতায়
রাখা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more