প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ৩:২২ এ.এম
ক্যান্সারে আক্রান্ত আনিসুরের বাঁচার আকুতি
অ-অ+
বাউফল পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলার
কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আনিসুর রহমান (আনিস)
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসার ব্যয়
বহন করতে গিয়ে সর্বস্ব হারিয়ে এখন অর্থাভাবে তাঁর চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম
হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে,
প্রায় তিন বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আনিস। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার
পর এক বছর আগে চিকিৎসকেরা নিশ্চিত করেন, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকে
নিয়মিত চিকিৎসা চললেও বিপুল ব্যয়ের কারণে বর্তমানে তা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আনিস ছিলেন পরিবারের একমাত্র
উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আয়েই চলত স্ত্রী ও দুই সন্তানের সংসার। পরিবারের বড় ছেলে
(১৮) একজন প্রতিবন্ধী এবং ছোট ছেলের বয়স ৯ বছর। অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে
ফেলায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে রয়েছে। চিকিৎসার ব্যয় মেটাতে ইতোমধ্যে
সঞ্চিত অর্থ ও সহায়-সম্বল বিক্রি করেছেন আনিস। বর্তমানে পরিবারের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসার
খরচ বহন করা সম্ভব হচ্ছে না। কান্নাজড়িত কণ্ঠে আনিস বলেন,
"আমি বাঁচতে চাই। আমার দুই সন্তানের ভবিষ্যতের কথা ভাবলেই বুক ভেঙে যায়। বড় ছেলে
প্রতিবন্ধী, সে নিজের যতœও নিতে পারে না। আমি সুস্থ হয়ে আবার পরিবারের পাশে দাঁড়াতে
চাই।" আনিসের স্ত্রী জানান, চিকিৎসকদের
মতে যথাযথ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে
প্রয়োজনীয় অর্থের অভাবে সেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তিনি দেশের বিত্তবান ব্যক্তি,
প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন মানবিক ও দাতব্য সংগঠনের কাছে স্বামীর চিকিৎসার জন্য
আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। সহযোগিতা পাঠানোর মাধ্যম: বিকাশ/নগদ: ০১৭৫৭-৫১০৯৫৯
(মোহাম্মদ আনিসুর রহমান)। আনিসুরের স্ত্রী সন্তানদের প্রত্যাশা জীবন বাঁচাতে ও তাদের
অসহায় পরিবারের পাশে সকলে এগিয়ে আসবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more