ভক্তি ও উৎসবে মুখর বাউফল: জাঁকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত
Date: 2026-07-16
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২৬, ১:০০ পি.এম
ভক্তি ও উৎসবে মুখর বাউফল: জাঁকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার কালাইয়া ইউনিয়নের মদনমোহন জিউর আখড়া বাড়িতে দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত-অনুরাগী মন্দির প্রাঙ্গণে সমবেত হতে থাকেন।
সকাল সাড়ে ১০টার দিকে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সুসজ্জিত রথে জগন্নাথ দেব, বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নারী, পুরুষ ও শিশুসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ভক্তরা হরিনাম সংকীর্তন, ভজন ও ধর্মীয় সঙ্গীতে মেতে ওঠেন এবং পুরো এলাকায় এক পরম উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় অতুল চন্দ্র পালের সভাপতিত্বে এবং তুষার কান্তি ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাইয়া মদনমোহন আখড়া বাড়ি পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শিবানন্দ রায় বণিক, রণজিৎ চন্দ্র রায়, খোকন কর্মকার, তপন দেবনাথসহ স্থানীয় সুধীজন। সকলের সম্মিলিত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবারের রথযাত্রা সম্পন্ন হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more