প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২৬, ৩:৩৯ পি.এম
বাউফলে গাঁজা ও ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার
অ-অ+
নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ও সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন ও পৌর শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন, বাউফল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলিল মাতুব্বরের ছেলে সুমন (২৮), হোসনাবাদ গ্রামের ইউসুফ খানের ছেলে আনোয়ার হোসেন (২৫) এবং পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আজাহার সিকদারের ছেলে সোহেল সিকদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে একদল পুলিশ সদর ইউনিয়নের গোসিংগা টাওয়ার বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আমীনের চায়ের দোকানে ইয়াবা ভাগাভাগি করার সময় সুমন ও আনোয়ারকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে একই দিন বিকেল ৫টার দিকে পৌর শহরের জয়নাল বেকারির সামনে অভিযান চালিয়ে সোহেল সিকদারকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পৃথক অভিযানে তিনজনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more