অনলাইন
ডেক্স: তিন
ঘন্টা সময় পেয়ে ফেনী জেলার পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার প্যারোলে
মুক্তির মাধ্যমে বাবার জানাজায় অংশ নিয়েছেন। সোমবার
(২ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে পরশুরাম উপজেলা পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ
ময়দানে অনুষ্ঠিত জানাজায় তাকে পুলিশের নিরাপত্তায় আনা হয়। পারিবারিক
সূত্র জানায়, রোববার দুপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার বাবা রফিকুল ইসলাম মজুমদার
নিজ বাসায় ইন্তেকাল করেন। বাবার শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে
মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসনের অনুমোদনে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত
তিন ঘণ্টার জন্য তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন
করে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়। স্থানীয়
প্রশাসনের কর্মকর্তারা জানান, বিধি অনুযায়ী আবেদন পাওয়ার পর মানবিক বিবেচনায় স্বল্প
সময়ের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য,
ইয়াছিন শরীফ মজুমদার গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকা থেকে গ্রেপ্তার
হন। পরবর্তীতে তাকে একটি বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more