বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ
নভেম্বর ০২, ২০২৬, ১২:২৩ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০২, ২০২৬, ১২:২৩ পি.এম
বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস ছাত্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হানিফ খান, এনজিও প্রতিনিধি আবদুল খালেক এবং বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক।
সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদে পরিণত করতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more