ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শক্তিশালী হচ্ছে: সমুদ্রবন্দরে হুঁশিয়ারি
নভেম্বর ০২, ২০২৬, ৪:০৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০২, ২০২৬, ৪:০৫ এ.এম
ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শক্তিশালী হচ্ছে: সমুদ্রবন্দরে হুঁশিয়ারি
অ-অ+
অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে রূপ নিয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি এখন উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে, সোমবার রাতের মধ্যেই এটি অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
সোমবার ভোররাত ৩টার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর ফলে সাগর উত্তাল রয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more