প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০২, ২০২৬, ৩:৫৭ এ.এম
মজুরি বোর্ড ঘোষণায় কারখানায় ফিরলেন শ্রমিকরা
অ-অ+
অনলাইন ডেস্ক:
নতুন ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে সরকারের সিদ্ধান্তের পর সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ। আন্দোলন স্থগিত রেখে সোমবার সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে উৎপাদনে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। এতে শিল্পাঞ্চলের সার্বিক কার্যক্রমে গতি ফিরে এসেছে।
কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সহ আশপাশের প্রায় সব পোশাক কারখানাতেই নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শ্রমিক নেতারা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও তাদের দীর্ঘদিন ধরে করে আসা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। আগামী দুই মাসের মধ্যে নতুন মজুরি কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে যেন সাধারণ শ্রমিকদের কালো তালিকাভুক্ত বা হয়রানি না করা হয়, সে বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more