সংসদে আম্পায়ারের ভূমিকা পালন করবো- স্পিকার

Date: 2026-03-13
news-banner

অনলাইন ডেক্স:
নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ক্রিকেটে যেমন নিরপেক্ষ আম্পায়ারিং থাকে, তেমনি তিনি জাতীয় সংসদ পরিচালনাতেও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে দেশ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ কার্যকর ভূমিকা রাখবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করবে।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, ওয়াকআউট সংসদের একটি প্রচলিত রাজনৈতিক রীতি। তবে তিনি মনে করেন, বিরোধী দল মোটামুটি শৃঙ্খলা বজায় রেখেছিল। একই সঙ্গে সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় স্পিকার আরও বলেন, সরকারি দল ও বিরোধী দল উভয়েই দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে একসঙ্গে কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন।
 
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া সিমু

Leave Your Comments