শেখ বাড়ীর কালা শওকত গ্রেফতার

Date: 2026-03-06
news-banner

খুলনা সংবাদদাতা:

খুলনার আলোচিত যুবলীগ নেতা শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা নগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শওকত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

Leave Your Comments