অনলাইন ডেক্স: সেনাবাহিনী
প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা
এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের নিয়ে সেনাবাহিনী সবসময় গর্বিত। তিনি দৃঢ়তার সাথে
জানান, সেনাবাহিনী সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে। বৃহস্পতিবার
(১২ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে
আয়োজিত এক ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধাদের
অবদানের প্রতি শ্রদ্ধা সেনাপ্রধান
তার বক্তব্যে বলেন, “আপনারা শুধু মুক্তিযুদ্ধই করেননি, এই সেনাবাহিনীকে আপনারা গঠন
করেছেন। আজ সেনাবাহিনী যে অনন্য পর্যায়ে পৌঁছেছে, তার পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য।”
তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ এবং যুদ্ধাহত বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা
নিবেদন করেন। শান্তি-শৃঙ্খলা
রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা দেশের বর্তমান
পরিস্থিতি তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “বিগত ১৮ মাস ধরে আমরা একটি বিশেষ
সময় পার করছি। এই সময়ে সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে অত্যন্ত সুশৃঙ্খলভাবে
নিয়োজিত ছিল।” অনুষ্ঠানের
বিস্তারিত আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান।
তিনি এমন সম্মানজনক আয়োজন করার জন্য সেনাবাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী
প্রধান আমন্ত্রিত অতিথিদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। ইফতার ও নৈশভোজের এই আয়োজনে
সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more