শপথ অনুষ্ঠানে প্রেমের গুঞ্জন

Date: 2026-05-10
news-banner

অনলাইন ডেক্স:
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো রাজনৈতিক মঞ্চে বড় উপস্থিতি দেখালেন অভিনেতা বিজয় । রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষ্ণা কৃষান। তার উপস্থিতিকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনা।
অনুষ্ঠানে তৃষাকে দেখা যায় ঐতিহ্যবাহী হালকা সবুজ শাড়ি ও সোনালি কারুকাজ করা ব্লাউজে। সাধারণ কিন্তু আভিজাত্যপূর্ণ সাজে তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তৃষা বলেন, “আজকের দিনটি বিশেষ। এমন একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে ভালো লাগছে।”
গত কয়েক বছর ধরেই বিজয় ও তৃষার বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। বিভিন্ন সিনেমা, পারিবারিক আয়োজন ও ব্যক্তিগত অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। বিশেষ করে বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরু হওয়ার পর তৃষার প্রকাশ্য সমর্থন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি শুধু ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনই নয়, বরং বিজয়ের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনের প্রভাবকেও সামনে এনেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা আবারও এই জুটিকে নিয়ে নানা মন্তব্য করছেন।
যদিও সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয় বা তৃষা—তবুও তাদের একসঙ্গে উপস্থিতি বরাবরের মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


তথ্য- জাগোবিডি/
বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments