শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বাতিল ৪৭৫টি

Date: 2026-03-14
news-banner

অনলাইন ডেক্স:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আরও ২৪টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে করে এ বিমানবন্দর থেকে বাতিল হওয়া ফ্লাইটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫টিতে।
শনিবার (১৪ মার্চ) বিমানবন্দর সূত্রে জানা যায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচলে ব্যাপক প্রভাব পড়ে।
তথ্য অনুযায়ী, আকাশপথ বন্ধ থাকার কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট।
 
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments