রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

Date: 2026-02-25
news-banner
অনলাইন ডেক্স:
মো. সাহাবুদ্দিন ও তারেক রহমান বুধবার সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে সংক্ষিপ্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল ১০টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ, ওয়াকার-উজ-জামান, এম নাজমুল হাসান, হাসান মাহমুদ খান এবং মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ২০২৪ সালের পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তথ্য- বিডিপ্রতিদিন
বিডিফেস/শিমু

Leave Your Comments