রাজধানীতে নারীদের জন্য বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Date: 2026-03-03
অ-অ+
অনলাইন ডেক্স: রাজধানীর গণপরিবহন ব্যবস্থায়
শৃঙ্খলা ও যাত্রীসেবার মান উন্নয়নে একাধিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে আলাদা নারী
বাস সার্ভিস চালুর নির্দেশও দেন তিনি। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ
রবিউল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস
সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে দেশের সামগ্রিক সড়ক পরিবহন ব্যবস্থার বর্তমান
অবস্থা নিয়ে আলোচনা হয়। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে
প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সরকারপ্রধান। তিনি বিশেষভাবে রাজধানীতে নারীদের যাতায়াতের
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন এবং দ্রুত নারী বাস সার্ভিস চালুর প্রস্তুতি
নিতে মন্ত্রীকে বলেন। এছাড়া শেরেবাংলা নগরে অবস্থিত
জিয়াউর রহমান-এর সমাধিস্থলের সংস্কার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব জানান, আসন্ন রমজানের ঈদের আগেই সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করতে
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায়
দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন
শামসুল হক অধ্যাপক, (বুয়েট)। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য
জানান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more