প্রত্যেকের উচিত সমাজ রাস্ট্রের মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করা- সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ

Date: 2026-02-20
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

একটি রাষ্ট্রের জন্য জনগণ যতক্ষণ পর্যন্ত সক্রিয় না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো কাজই সফল হয় না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে শুধু দায়িত্ব পালনই নয়, সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা আমাদের সবার দায়িত্ব।

m42xVTn.jpeg

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে প্রথম কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, “খাদেম হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি-এ সুযোগ আপনারাই করে দিয়েছেন। যথাযথ দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা এখনো প্রয়োজন। যারা বিরোধিতা করছেন, তারাও আমার আপনজন।”

xZfTOMJ.jpeg

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল্লাহসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও অংশ নেন।

Leave Your Comments