প্রথম বিরোধীদল জামায়াত দেশে যে ভোট পেয়েছিলো

Date: 2026-03-06
news-banner

অনলাইন ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ২১১টি আসনে জয়লাভ করেছে এবং মোট ৩ কোটি ৭৪ লাখের বেশি ভোট পেয়েছে।
অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি পেয়েছে ২ কোটি ৩৮ লাখের বেশি ভোট। এছাড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২২ লাখের বেশি ভোট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থীরা মোট ৩ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার ৯৯৪ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৪৯.৯৭ শতাংশ। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থীরা পেয়েছেন ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ২৫৯ ভোট। দুই দলের প্রাপ্ত ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫, যা শতাংশের হিসাবে ৩১.৭৬।এ ছাড়া ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী মোট ৪৩ লাখ ৩৯ হাজার ৮৩৪ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৫.৭৯ শতাংশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২২ লাখ ৮৬ হাজার ৭৯৫ ভোট (৩.০৫ শতাংশ)।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২০ লাখ ২৩ হাজার ৯৬৬ ভোট এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৯২৪ ভোট।বিগত তিনটি নির্বাচনে বিরোধী দলের আসন ধরে রাখা জাতীয় পার্টি এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বে ১৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও দলটি পেয়েছে মাত্র ৬ লাখ ৬৯ হাজার ৮২ ভোট, যা মোট ভোটের ০.৮৯ শতাংশ।
অন্যদিকে গণ অধিকার পরিষদ প্রায় ২ লাখ ৪৪ হাজার এবং এবি পার্টি প্রায় ২ লাখ ১০ হাজার ভোট পেয়েছে। এ ছাড়া নতুন নিবন্ধন পাওয়া জনতার দল পেয়েছে ৩৭ হাজার ৪০১ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) পেয়েছে ১৩ হাজার ২৩৫ ভোট।
নির্বাচনে ছোট দলগুলোর মধ্যে অনেকেই ১০ হাজারের কম ভোট পেয়েছে। এর মধ্যে নাগরিক ঐক্যুএর নেতৃত্বে থাকা মাহমুদুর রহমান মান্নাুর দল পেয়েছে ৬ হাজার ৮৯৯ ভোট।
এদিকে ড. কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম পেয়েছে মাত্র ৫ হাজার ৬৬ ভোট। অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়া কয়েকটি দল সারা দেশে ১ হাজার ভোটও সংগ্রহ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ সমঅধিকার পার্টি, জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং গণতন্ত্রী পার্টি।
 
তথ্য-কালে কন্ঠ
বিডিফেস

Leave Your Comments