প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই দেখা যাবে কোথায় চন্দাবাজি চলছে

Date: 2026-03-04
news-banner

অনলাইন ডক্স:
নতুন প্রজন্মকে নিয়ে নানা সমালোচনা থাকলেও প্রযুক্তিনির্ভর উদ্যোগে তাদের সৃজনশীলতার নতুন উদাহরণ হয়ে উঠেছে ‘চান্দাওয়াচ’ অ্যাপ। স্মার্টফোনের মাধ্যমে এখন দেশের বিভিন্ন স্থানে কোথায় চাঁদাবাজির অভিযোগ উঠছে, তা জানা যাচ্ছে সহজেই। এর আগে রমজান মাসে কোন মসজিদে কোথায় ইফতার বা বিরিয়ানি বিতরণ হবে, সে তথ্য জানাতে একটি অ্যাপ তৈরি করে আলোচনায় আসেন এক তরুণ উদ্যোক্তা।
এবার চাঁদাবাজির বিষয়টি সামনে আনতে ওয়েবসাইটটি তৈরি করেছেন রেহানুজ জামান নামে এক তরুণ। প্ল্যাটফর্মটিতে দেশের বিভিন্ন এলাকায় কোথায় চাঁদা তোলা হচ্ছে, কত টাকা দাবি করা হচ্ছে এবং সেটি বৈধ নাকি অবৈধ—এসব তথ্য যুক্ত করা হচ্ছে ব্যবহারকারীদের মাধ্যমে।
ওয়েবসাইটে রয়েছে লোকেশনভিত্তিক ম্যাপ সিস্টেম, চাঁদার পরিমাণ উল্লেখের সুবিধা, তথ্য ‘সঠিক’ বা ‘ভুয়া’ হিসেবে যাচাইয়ের অপশন এবং নতুন তথ্য যুক্ত করার সুযোগ। পুরো উদ্যোগটি কমিউনিটি-ভিত্তিক ওপেন রিপোর্টিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে যে কেউ নিজের এলাকার অভিযোগ তুলে ধরতে পারেন।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় চাঁদা আদায়ের অভিযোগ উঠলেও তথ্য-প্রমাণের অভাবে অনেক বিষয় সামনে আসে না। ‘চান্দাওয়াচ’ উদ্যোগটি সেই শূন্যতা পূরণ করে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই কাজ করছে। উদ্যোক্তাদের ভাষায়, যেখানে ভয় আছে, সেখানে স্বচ্ছতা জরুরি।


তথ্য- জাগোবিডি
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments