অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অনীহা দেখান তৃণমূল
কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই বৃহস্পতিবার (৭ মে)
রাজ্যপাল আর এন রবি রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন। রাজভবন থেকে
প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের অধীনে প্রাপ্ত ক্ষমতাবলে
৭ মে ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত করা হয়েছে। এর ফলে রাজ্যে দীর্ঘদিনের তৃণমূল
সরকারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। নির্বাচনে বিজেপির
কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভোটে
কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন এবং ফল পুনর্বিবেচনার
দাবি জানান। এ কারণে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সাংবিধানিক
নিয়ম অনুযায়ী, বিধানসভার মেয়াদ শেষ হলে পুরনো মন্ত্রিসভা কার্যকারিতা হারায়। ফলে রাজনৈতিক
আপত্তি থাকা সত্ত্বেও প্রশাসনিকভাবে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। এদিকে বিজেপি
দাবি করেছে, নির্বাচনের ফল মেনে না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক রীতিনীতিকে
উপেক্ষা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যপালের এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে
নতুন সরকার গঠনের পথ আরও পরিষ্কার হলো। এখন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকে সরকার
গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে। তথ্য-বিডিপ্রতিদিন বিডিফেস/ মেহেদী
হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more