অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
Date: 2026-07-04
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৪, ২০২৬, ৭:১১ এ.এম
অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
অ-অ+
অনলাইন
ডেস্ক:
জুলাই আন্দোলনের স্মৃতি এবং শহীদদের ত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে 'রাষ্ট্র সংলাপ ফোরাম' নামের একটি সংগঠনের প্রতিনিধি দল থানায় উপস্থিত হয়ে এই অভিযোগপত্রটি জমা দেন। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। অভিযোগকারীদের মতে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য এবং আবেগঘন অধ্যায়। তবে অভিযুক্ত ব্যক্তিরা এই আন্দোলন এবং এর সঙ্গে জড়িত ঘটনাপ্রবাহ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন। অভিযোগপত্রে বিশেষভাবে শান্তা ফারজানা নামের ওই নারীর কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন শুক্রবার রাতে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। তদন্তে যদি সামাজিক যোগাযোগমাধ্যমের এই কর্মকাণ্ডগুলোর সত্যতা ও অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more