প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৪, ২০২৬, ৬:৫৮ এ.এম
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে নাশকতার চেষ্টা
অ-অ+
অনলাইন
ডেস্ক:
রাতের আঁধারে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পেট্রল ঢেলে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। তবে স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে স্মৃতিস্তম্ভটি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে কাছাকাছি থাকা স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার খবর পেয়েই পুলিশ অভিযানে নামে। ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করা হয়েছে। এই চক্রের সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, "দুষ্কৃতকারীরা আগুন দিয়ে বড় ধরনের নাশকতার চেষ্টা করলেও তা সফল হয়নি। স্থানীয়দের কারণে স্মৃতিস্তম্ভের
কোনো বড় ক্ষতি হয়নি।" অনাকাঙ্হিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more