অনলাইন ডেক্স: মুন্সীগঞ্জে
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক তরুণীকে গ্রেপ্তার করা
হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে পঞ্চসার ইউনিয়ন-এর বাগবাড়ি এলাকায় এ অভিযান
পরিচালিত হয়। পুলিশ সূত্রে
জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ। বাগবাড়ি
এলাকার জবা ফ্যাক্টরির সামনে পাকা সড়ক থেকে সামিয়া জাফর (২০) নামে এক তরুণীকে আটক করা
হয়। তিনি ফতুল্লা থানা এলাকার পঞ্চবটি (ফাজিলপুর সরদার বাড়ি), নারায়ণগঞ্জ-এর বাসিন্দা
বলে জানা গেছে। ডিবি পুলিশের
দাবি, আটক তরুণীর কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে
মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ। মুন্সীগঞ্জ
জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এ ধরনের অভিযান
আরও জোরদার করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন
রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more