প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৮, ২০২৬, ৪:৫৯ এ.এম
মার্কিন-ইরান চুক্তি: ইসরায়েলে তীব্র ক্ষোভ
অ-অ+
অনলাইন ডেস্ক: ইসলামাবাদের রুদ্ধদ্বার বৈঠকে আমেরিকার সাথে ইরানের ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত
হওয়ার পর মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। ওয়াশিংটন কর্তৃক চুক্তির গোপন নথি
দেখাতে অস্বীকৃতি জানানোর পর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। দেশটির
বিরোধী দলীয় নেতারা এই ঘটনাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্রনীতির
"চরম ব্যর্থতা" হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের
মধ্যে এখন এক ধরনের গভীর হতাশা কাজ করছে, কারণ তারা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র
তাদের না জানিয়েই নিজেদের স্বার্থে ইরানের সাথে হাত মিলিয়েছে। এদিকে চুক্তি স্বাক্ষরের পরপরই তেহরান থেকে একটি অত্যন্ত কড়া ও কৌশলগত হুঁশিয়ারি
বার্তা পাঠানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে: "সুইজারল্যান্ডে আসন্ন স্থায়ী শান্তি আলোচনা সফল করতে হলে লেবানন সীমান্তে
কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। ইসরায়েল যদি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে কিংবা
সেখানে কোনো বাফার জোন তৈরির চেষ্টা চালায়, তবে তা আমেরিকার সাথে হওয়া এই ঐতিহাসিক
চুক্তির সরাসরি লঙ্ঘন বলে গণ্য হবে।" এই চুক্তির ফলে অবরুদ্ধ অঞ্চলগুলো থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রক্রিয়া শুরু
হওয়ায় ইরান এখন মধ্যপ্রাচ্যে নতুন করে নিজেদের অবস্থান শক্ত করছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে
দুই দেশের প্রতিনিধিরা যখন চূড়ান্ত চুক্তির টেবিলে বসবেন, তখন ইসরায়েলের ওপর ওয়াশিংটনের
চাপ আরও বাড়বে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তথ্য: নয়া দিগন্ত/ বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more