প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৮, ২০২৬, ৬:৩৫ এ.এম
পটিয়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় নিখোঁজ হওয়ার এক দিন পর
পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন
হিসেবে প্রতিবেশী পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে। নিহত শিশুর নাম মো. জায়হান। সে স্থানীয় বাসিন্দা
মোহাম্মদ শাহজাহানের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার
উদ্বিগ্ন হয়ে পড়ে। পরিবার জানায়, শিশুটি নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর তাদের বাড়িতে
একটি চিরকুট পাওয়া যায়। সেখানে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে একটি নির্দিষ্ট স্থানে মোবাইল ফোন রেখে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। ঘটনার পর শিশুটির বাবা
পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত
শুরু করে এবং সন্দেহের ভিত্তিতে এক প্রতিবেশীসহ তাঁর
পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে শিশুটির বাড়ির পেছনের একটি পরিত্যক্ত স্থানে বস্তার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। পটিয়া থানার কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যার পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত
জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের
মাধ্যমে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more