শিক্ষার্থীদের আয়ের নতুন দুয়ার খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
Date: 2026-08-02
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০২, ২০২৬, ৩:১৬ এ.এম
শিক্ষার্থীদের আয়ের নতুন দুয়ার খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
অ-অ+
অনলাইন ডেস্ক:
তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগে শিক্ষার্থীদের আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। ফ্রিল্যান্সিং বা কনটেন্ট ক্রিয়েশনের কাজ শেখার দীর্ঘ প্রক্রিয়া পেছনে ফেলে, এআই টুলের সহায়তায় শিক্ষার্থীরা এখন অল্প সময়েই আন্তর্জাতিক মানের কাজ করতে সক্ষম হচ্ছেন। চ্যাটজিপিটি, ক্যানভা বা ইনভিডিওর মতো আধুনিক টুল ব্যবহার করে পড়াশোনার পাশাপাশি ঘরে বসেই স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন তারা।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহারে সবচেয়ে বেশি সুযোগ তৈরি হয়েছে কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ও গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। চ্যাটজিপিটি কিংবা ক্লড ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্তের ক্লায়েন্টের জন্য এসইও-বান্ধব ব্লগ বা ওয়েবসাইট কনটেন্ট লেখা এখন অনেক সহজ। অপরদিকে ক্যানভার মতো প্ল্যাটফর্ম দিয়ে ব্র্যান্ড লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট বা টি-শার্ট ডিজাইন করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ভালো অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রটিকেও সহজ করে দিয়েছে। কোডিং বা প্রগ্রামিংয়ের গভীর অভিজ্ঞতা ছাড়াই চ্যাটজিপিটির সাহায্যে গেমের গল্প, মেকানিকস এবং কোড তৈরি করা সম্ভব হচ্ছে। নতুন ডেভেলপাররা হাইপার-ক্যাজুয়াল গেম তৈরি করে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পাবলিশ করার পাশাপাশি ইন-অ্যাপ পারচেজ ও বিজ্ঞাপনের মাধ্যমে নিয়মিত আয় করছেন।
এছাড়া, গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এআই-নির্ভর রিচার্জ অ্যাসিস্ট্যান্টদের চাহিদা বাড়ছে। জটিল বিষয়কে সংক্ষেপ করা, রেফারেন্স সাজানো কিংবা লিটারেচার রিভিউ প্রস্তুত করার কাজে ফাইভার ও আপওয়ার্কের মাধ্যমে গবেষক ও অধ্যাপকদের সহায়তা করছেন শিক্ষার্থীরা। ভিডিও তৈরিতে যারা দক্ষ নন, তারাও ‘ইনভিডিও’র মতো এআই টুল দিয়ে সরাসরি টেক্সট বা স্ক্রিপ্ট থেকে আকর্ষণীয় ভিডিও বানাচ্ছেন। পাশাপাশি এআই টিউটরিং টুলের মাধ্যমে ইংরেজি শেখার সিলেবাস তৈরি করে অনলাইন ব্যাচ চালানো বা টিউটরিং করার সুযোগও উন্মুক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এআই টুলগুলোর সঠিক ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে পারলে পড়াশোনার পাশাপাশি দেশের তরুণেরা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবে এবং বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more