প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৮, ২০২৬, ৪:১৩ এ.এম
সুন্দরবনে কুমিরের আক্রমণ: নারী জেলের মৃত্যু
অ-অ+
অনলাইন
ডেস্ক: সুন্দরবনের
শেলা নদীতে মাছের রেনু পোনা ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হয়ে সেলিনা বেগম (৫০)
নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার
(১৮ জুন) বিকেল পৌনে ৬টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের সংলগ্ন শেলা
নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত
সেলিনা বেগম মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের আব্দুল শেখের
স্ত্রী। স্থানীয়
বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, বিকেলে জয়মনি লঞ্চঘাট এলাকায় শেলা নদীর চরে আরও
দুজন নারীর সাথে জাল দিয়ে চিংড়ির রেনু পোনা ধরছিলেন সেলিনা বেগম। এ সময় হঠাৎ একটি কুমির
এসে তাকে আক্রমণ করে এবং টেনে নদীর মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গী
অপর দুই নারী সাহসিকতার পরিচয় দিয়ে তাৎক্ষণিকভাবে সেলিনাকে বাঁচাতে এগিয়ে যান। তারা
তাদের হাতের জাল পাতার লাঠি দিয়ে কুমিরটিকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। তীব্র প্রতিরোধের
মুখে একপর্যায়ে কুমিরটি সেলিনাকে ছেড়ে দিয়ে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে
সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন। সুন্দরবন
পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, সঙ্গী নারীরা সাহসিকতার সাথে লড়াই করে সেলিনাকে কুমিরের মুখ থেকে
ফিরিয়ে আনলেও ততক্ষণে তিনি প্রাণ হারান। তিনি
আরও উল্লেখ করেন, সুন্দরবনের সংরক্ষিত এলাকায় রেনু পোনা ধরা আইনত নিষিদ্ধ হলেও, জীবিকার
তাগিদে স্থানীয় নদীপাড়ের মানুষ প্রায়শই ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ করে থাকেন। তথ্য:
প্রথম আলো/ বিডিফেস মেহেদী
হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more