প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৮, ২০২৬, ৪:৩৭ এ.এম
‘হেরেও যেতে পারতাম’ স্বীকারোক্তি রোনালদোর
অ-অ+
অনলাইন
ডেস্ক: ডিআর
কঙ্গোর বিরুদ্ধে ম্যাচের শুরুতেই লিড পেয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।
টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ইউরোপের
পরাশক্তিরা। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন জোয়াও নেভেস, তবে সেই ছন্দ
ধরে রাখতে ব্যর্থ হয় পর্তুগিজরা। প্রথমার্ধের শেষ দিকে কঙ্গোর দুর্দান্ত এক পাল্টা
আক্রমণে গোল হজম করে ম্যাচ হাতছাড়া করে বসে তারা। ম্যাচে
দলের তারকা ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স ছিল বেশ নিষ্প্রভ। পুরো
৯০ মিনিটে মাত্র তিনটি শট নিলেও কোনোটিই জালের ঠিকানা খুঁজে পায়নি। ম্যাচ
শেষে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। হিউস্টন স্টেডিয়ামের মিক্সড
জোনে কথা বলার সময় রোনালদো কিছুটা বাস্তববাদী সুরেই বলেন, "আমরা যে যথেষ্ট চেষ্টা
করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, তবে আমরা হেরেও যেতে
পারতাম।" প্রতিপক্ষের কয়েকটি বিপজ্জনক আক্রমণের মুখে ম্যাচটি যে কোনো মুহূর্তে
হাতছাড়া হতে পারত, সেটিও অকপটে স্বীকার করেন তিনি। তবে
মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও এখনই হাল ছাড়তে রাজি নন সিআরসেভেন। সামাজিক
যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক বার্তায় তিনি লিখেছেন, "আমরা যেভাবে চেয়েছিলাম,
শুরুটা তেমন হয়নি সত্যি। তবে এখানেই সব শেষ নয়। আমাদের মনোবল ধরে রেখে সামনের ম্যাচগুলোতে
পূর্ণ মনোযোগ দিতে হবে।" প্রথম
ম্যাচেই পয়েন্ট হারানোর পর এখন গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে
সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। তথ্য:
ইত্তেফাক/ বিডিফেস মেহেদী
হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more