মেহেদী হাসান বাচ্চু, বাকেরগঞ্জ
থেকে- বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী
অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত
তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। শনিবার (৯ মে) দিবাগত রাতে
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ থানার এসআই ফোরকান ও এসআই দেলোয়ার। আটক ব্যক্তিরা হলেন, মোঃ
মিজান হাওলাদার (২৫), মোঃ সজীব হাওলাদার (২২), মোঃ সাব্বির খান (২১), মোঃ নাজমুল সিকদার
(২৬) ও মোহাম্মদ আরাফাত (১৯)। পুলিশ সূত্রে জানা যায়,
অভিযানের সময় তাদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ
আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার
প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। বাকেরগঞ্জ থানার অফিসার
ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন
স্থানে অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
তাদের সাজা দেওয়া
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more