লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

Date: 2026-02-05
news-banner

লক্ষ্মীপুর  সংবাদদাতা :

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভগবতী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)। তারা একাধিক হত্যা ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

9e8lkjC.jpeg

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড পিস্তলের গুলি, দুটি পিস্তল ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিস্ফোরক দ্রব্য (বিপি) উদ্ধার করা হয়।

gj51afU.jpeg

চন্দ্রগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জাতীয় সংসদ নির্বাচন বানচালের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ক্যাপ্টেন আরমান।

Leave Your Comments