প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:৪৫ পি.এম
ইসলামী খেলাফতের গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপট
অ-অ+
বিডিফেস 24 এর বিশেষ আয়োজন:
অতীতের বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুধুমাত্র ইসলাম ধর্মের পরিচয়ে অভূতপূর্ব ঐক্য, শান্তি ও নেতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিল। আর সেই বন্ধনের অন্যতম ভিত্তি ছিল ইসলামী খেলাফত। খেলাফত শুধু একটি রাজনৈতিক তত্ত্ব নয়, এটি ছিল মুসলিম সমাজের নৈতিক, সামাজিক, আধ্যাত্মিক ও রাষ্ট্রীয় জীবনের কেন্দ্রবিন্দু। পৃথিবীতে সৃষ্টিকর্তা আল্লাহর বিধান কার্যকর করা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার রক্ষা করা এবং উম্মাহকে এক পতাকার নিচে ঐক্যবদ্ধ রাখাই ছিল খেলাফতের মূল ভিত্তি। শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা হারিয়ে যাওয়ার পর মুসলিম ভূখণ্ডগুলো ভাগ হয়ে ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই সুযোগে পশ্চিমা উপনিবেশবাদী শক্তিগুলো সারা বিশ্বে নতুন নতুন মতাদর্শ চাপিয়ে দিয়েছে। যা অনুসরণ করতে গিয়ে বিশ্বব্যাপী মুসলিমরা রাজনৈতিক, সামরিক ও মানসিক দিক থেকে ক্রমশ শুধু দুর্বল হয়েছে। ইসলামী খেলাফত আসলে কি, খেলাফত প্রতিষ্ঠা করা কেন জরুরি এবং খেলাফত পুনপ্রতিষ্ঠা করার উপায়গুলো কি কি সে সম্পর্কে আলোচনা করা হবে বিডিফেস টুয়েন্টিফোরের আজকের প্রতিবেদনে।
ইসলামী চিন্তাধারায় খলিফাকে আল্লাহর প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। আল্লাহ মানুষকে পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, যেখানে মানুষ ন্যায়, ইনসাফ ও কল্যাণের মাধ্যমে পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করবে। নবীদের মাধ্যমে যে ন্যায়ভিত্তিক নেতৃত্বের ধারা প্রতিষ্ঠিত হয়েছিল, খেলাফত সেই ধারাকেই সমাজে কার্যকর রাখে। ইসলামী শাসন ব্যবস্থার সকল মৌলিক নীতি, আইন, ন্যায়বিচার, সামাজিক ভারসাম্য, নিরাপত্তা, মানুষের অধিকার—সমস্ত কিছুই খেলাফতের কাঠামোর মধ্যে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। খেলাফত ব্যবস্থায় আইনের উৎস একটি, আর তা হলো আল্লাহর হুকুম। তাই খেলাফতে খলিফা নিজের ইচ্ছায় আইন তৈরি করেন না, বরং কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী শাসন পরিচালনা করেন। খলিফা সীমাহীন ক্ষমতার অধিকারী নন, বরং দায়িত্বশীল এক আমানতদার, যিনি আল্লাহর বিধান অনুযায়ী বিচার পরিচালনার দায়িত্ব পালন করেন। খলিফার কাজ হলো ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং শরিয়ার নির্দেশনা অনুযায়ী সমাজকে শান্তি ও ভারসাম্যের পথে পরিচালিত করা।
খেলাফতের উদ্দেশ্য মূলত সমাজে ন্যায়, শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। খেলাফত শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, এটি ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি দিককে সুসংগঠিত করে মানুষের জন্য একটি সুবিন্যস্ত পৃথিবী তৈরি করার দায়িত্ব পালন করে। এর কেন্দ্রবিন্দু হলো শরিয়ার বাস্তবায়ন, ন্যায় প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহকে একটি ঐক্যবদ্ধ শক্তিতে রূপ দেওয়া। এই ব্যবস্থার মাধ্যমে উম্মতের রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা এবং ইবাদত—সবকিছুই কুরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয়। ইবাদতের নির্মল পরিবেশ, আমানতদার অর্থনীতি, ন্যায্য বিচার ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মত সকল বিষয়ই খেলাফতের আওতার অন্তর্ভুক্ত। যার ফলে মুসলিম সমাজ শুধু আধ্যাত্মিকভাবেই নয়, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রেও স্থিতিশীল ও সংগঠিত হয়ে ওঠে।
ইসলামী খেলাফত কয়েকটি সুস্পষ্ট নীতির উপর প্রতিষ্ঠিত। এই নীতিগুলোই ইসলামী শাসন ব্যবস্থাকে অন্য সকল রাজনৈতিক কাঠামো থেকে আলাদা করেছে। সেই সাথে নীতিগুলো শুধু তাত্ত্বিক ধারণার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এসব বিষয় সমাজে সুপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত খেলাফত পূর্ণতা পায় না। প্রথম মূলনীতি হচ্ছে—সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থায় আইন প্রণয়নের অধিকার কোনো মানুষ বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। সৃষ্টিকর্তা আল্লাহই সর্বোচ্চ হাকিম, আর মানুষের দায়িত্ব হলো তার নির্দেশিত আইন মান্য করে সমাজ পরিচালনা করা। ফলে খেলাফতের শাসন ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং আল্লাহর বিধানকে কেন্দ্র করে গড়ে ওঠে। দ্বিতীয় মূলনীতি হলো—শরিয়া আইন। খেলাফতে আইনের উৎস ও ভিত্তি শুধু কুরআন ও সুন্নাহ। এই আইন পূর্ণাঙ্গ, পরিপূর্ণ এবং পরিবর্তনশীল মানবমত থেকে সম্পূর্ণ মুক্ত। খলিফা বা শাসক নিজ ইচ্ছায় এই আইন বদলাতে পারেন না, তাদের ভূমিকা কেবল শরিয়াকে বাস্তবে প্রয়োগ করা। তৃতীয় মূলনীতি হলো—শুরা বা পরামর্শ ব্যবস্থা। 'শুরা' শব্দের অর্থ পরামর্শ নেওয়া। ইসলামে নেতৃত্ব মানে একচ্ছত্র আধিপত্য নয়, বরং উম্মাহর কল্যাণে অভিজ্ঞ, সৎ ও যোগ্য মানুষের মতামত গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া। তাই একজন খলিফার জন্য শুরা বা পরামর্শ গ্রহণ করা শুধু সুন্নাহ নয়, বরং শাসনকার্যের অপরিহার্য অংশ। চতুর্থ মূলনীতি হলো—একক খলিফার নেতৃত্ব। মুসলিম উম্মাহর ঐক্য ও নিরাপত্তার জন্য বিচ্ছিন্ন নেতৃত্ব নয়, বরং একজন কেন্দ্রীয় খলিফার অধীনে ঐক্যবদ্ধ থাকা জরুরি। একক নেতৃত্ব ব্যবস্থায় সংঘাত কমে যায়, ন্যায় ও শরিয়ার প্রয়োগ সহজ হয় এবং উম্মাহর শক্তি বিক্ষিপ্ত না হয়ে এককভাবে প্রভাব বিস্তার করতে পারে।
মুসলিম উম্মাহর প্রায় সকল আলেমরা এ বিষয়ে একমত যে, উম্মাহর জন্য একজন খলিফা নির্ধারণ করা ওয়াজিব। অধিকাংশ ইমাম খেলাফত প্রতিষ্ঠাকে ইসলামী সমাজ ব্যবস্থার সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করেছেন। ইসলামী জীবনচর্চার জীবন্ত মাপকাঠি ধরা হয় সাহাবিদের জীবনকে, তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই খেলাফতের গুরুত্ব দেখিয়ে গিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের আগেই তার সাহাবিরা প্রথম খলিফা নির্বাচন সম্পন্ন করেছিলেন। এর মানে হলো, উম্মাহর নেতৃত্বহীন থাকা এতটাই বিপজ্জনক যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মত এমন মহা শোকের সময়ও সাহাবিরা খলিফা নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছেন। তাদের দৃষ্টিতে ইমাম বা খলিফা ছাড়া সমাজ চলতে পারে না, এতে ন্যায়বিচার থেমে যায়, মানুষ ফেতনায় পড়ে এবং দ্বীনের বহু বিধান বাস্তবে কার্যকর করা অসম্ভব হয়ে ওঠে। ইসলামী ফিকহ অনুযায়ী, কোনো খলিফা মৃত্যুবরণ করলে বা তার পদ শূন্য হলে তিন দিনের বেশি সময় নেতৃত্বহীন থাকা জায়েজ নয়। কারণ নেতৃত্বহীন সমাজ মানেই অরাজকতা, বিভক্তি এবং ফেতনার এক দীর্ঘ অধ্যায়।
খেলাফত বিলুপ্তির পর মুসলিম উম্মাহ যে গভীর সংকটে পড়েছে, তার প্রভাব আজও স্পষ্টভাবে অনুভূত হয়। একসময় বিশাল ভৌগোলিক পরিসর, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি ও নানা জাতিগোষ্ঠীর মুসলমানদের মধ্যে যে ধরনের কেন্দ্রীয় ঐক্য বিদ্যমান ছিল, খেলাফত পতনের সঙ্গে সঙ্গে সেই বন্ধন ছিন্ন হয়ে যায়। সাম্রাজ্যবাদী শক্তিগুলো সুচারুভাবে মুসলিম ভূখণ্ডকে ছোট ছোট রাষ্ট্রে ভাগ করে দেয়, যাতে উম্মাহ আর কখনো পূর্বের মত ঐক্যবদ্ধ হতে না পারে। এর ফলে রাজনৈতিক ও সামরিক শক্তির পাশাপাশি ভ্রাতৃত্বের যে বন্ধন ছিল, সেটিও দুর্বল হয়ে পড়ে। খেলাফত পতনের আরেকটি বড় ক্ষতি হলো ইসলামী শাসন ব্যবস্থার অবসান হয়ে যাওয়া। অতীতের বহু শরিয়া ভিত্তিক সমাজে এখন ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, রাজতন্ত্র বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। কুরআন-সুন্নাহর আলোকে গড়ে ওঠা সামাজিক কাঠামো ধীরে ধীরে বিলীন হয়ে মুসলমানরা ন্যায়, নিরাপত্তা ও আদর্শিক দৃঢ়তা হারিয়ে ফেলেছে। এই পরিবর্তনের সুযোগে পশ্চিমা উপনিবেশবাদী শক্তিগুলো মুসলিম সমাজে গভীর মানসিক ও আদর্শিক প্রভাব বিস্তার করেছে। ফলে মুসলমানদের মধ্যে জন্ম নিয়েছে আত্মবিশ্বাসহীনতা, রাজনৈতিক এবং সামরিক দুর্বলতা। পশ্চিমা মতাদর্শ—উদারনীতি, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সহনশীলতাকে সত্যের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে সুকৌশলে ইসলামী শাসননীতি সম্পর্কে বিশ্ববাসীর মনে সন্দেহ তৈরি করা হয়েছে। সেই সাথে দেশ পরিচালনার জন্য গণতন্ত্রকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন এটি সৃষ্টিকর্তার দেওয়া ব্যবস্থার চেয়েও পবিত্র। অথচ পশ্চিমা দর্শনের অন্যতম মহাগুরু খোদ প্লেটোও বলেছেন, "গণতন্ত্র হলো মূর্খ আর অযোগ্যদের শাসন ব্যবস্থা।"
মুসলিম উম্মাহর উন্নতি ও অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি। যতদিন খেলাফত পুনপ্রতিষ্ঠিত না হবে, ততদিন উম্মাহর এই জটিল অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়। বর্তমান যুগে খেলাফত পুনর্জাগরণের পথ হলো সেই নববী পথ, যে পথ ধরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই নববী পদ্ধতির মূলত পাঁচটি ধাপ রয়েছে। প্রথম পদ্ধতি হলো দাওয়াত—অর্থাৎ মানুষকে সত্যের দিকে আহ্বান করা। দ্বিতীয়ত তারবিয়াত—অর্থাৎ মানুষকে শিক্ষা, চরিত্র গঠন ও ইসলামী পদ্ধতিতে জীবনযাপনের প্রশিক্ষণ দেওয়া। তৃতীয়ত হিজরত—অর্থাৎ সংকটময় সময়ে আল্লাহর পথে ত্যাগ স্বীকার করা। চতুর্থত নুসরাত—অর্থাৎ সাহায্য প্রাপ্তির প্রয়াস এবং সমর্থন সংগ্রহ করা। পঞ্চম পদ্ধতি হলো জিহাদ—অর্থাৎ ইসলামের সুরক্ষার ও প্রতিষ্ঠার জন্য শক্তি প্রয়োগ করা। এই পথ ধরেই মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্রের জন্ম হয় এবং পরবর্তীতে খেলাফত ব্যবস্থা গড়ে ওঠে, যা একসময় সমগ্র বিশ্বের প্রায় অর্ধেক অঞ্চলকে ইসলামী শাসনের অধীনে নিয়ে এসেছিল। খেলাফত পুনপ্রতিষ্ঠার দায়িত্ব কোনো ব্যক্তিগত কাজ নয়, এটি পুরো উম্মাহর উপর সমষ্টিগত দায়িত্ব। উম্মাহর প্রকৃত পুনর্জাগরণ শুধুমাত্র খেলাফতের মাধ্যমেই সম্ভব। খেলাফত পুনপ্রতিষ্ঠিত হলে শুধু মুসলিমরাই নয়, বরং সমগ্র বিশ্বের সকল বর্ণ, গোত্র এবং জাতির লোক নিরাপত্তা ও শান্তির জীবন লাভ করতে পারবে। ##
'বিডিফেস ২৪' এর এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে 'ইসলামী খেলাফত: ধারণা, কাঠামো ও আমাদের কর্তব্য' বই থেকে। বইটি রচনা করেছেন পাকিস্তানি লেখক মাওলানা জাহিদ ইকবাল, অনুবাদ করেছেন ফাদলুল্লা জাবের।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more