প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:০১ পি.এম
বাউফলে ৫০০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়ালীর বাউফলে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমতিয়াজ হোসেন (৪৫), মো. সুমন আকন (৩০) ও মো. মোশারফ মৃধা (৪৩)। তাঁরা নওমালা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার বিকেলে নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালায়। এ সময় ইমতিয়াজ হোসেনের মালিকানাধীন মাছের ঘেরের পূর্ব পাড়ের উত্তর-পূর্ব কোণে থাকা একটি টিনের টংঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ওই ঘর থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমতিয়াজ হোসেন, সুমন আকন ও মোশারফ মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more