প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৬:৩৮ এ.এম
বাউফলে ২০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মিরাজ মল্লিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের ইটের সোলিং সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় মিরাজ মল্লিককে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা হয়েছে। থানার মামলা নম্বর ১৮, জিআর নম্বর ৩৩০, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more