ইরানি ক্ষেপণাস্ত্র ভয়ে বাঙ্কারও নিরাপদ মনে করছেন না ইসরাইলীরা
Date: 2026-03-02
অ-অ+
অনলাইন ডেক্স: ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের
ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে উদ্বেগ ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ
জানিয়েছে, সাম্প্রতিক দফায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের
আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম
তীর এলাকায়ও উত্তেজনা বিরাজ করছে। সেখানে ইসরায়েলের মূল ভূখণ্ডের মতো সমন্বিত সতর্কতা
ব্যবস্থা ও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেশি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার রাতে তুলনামূলকভাবে কম হামলা হলেও সোমবার সকাল
থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বিভিন্ন এলাকায়। তবে এসব বিস্ফোরণ ইসরায়েলের প্রতিরক্ষা
ব্যবস্থার বাধা নাকি সরাসরি আঘাতের ফল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রোববার পশ্চিম জেরুজালেমের
কাছে বেইত শেমেশ এলাকায় একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া
গেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে, যদিও নির্ভরযোগ্যভাবে
নিহত ও আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আগের সংঘাতের তুলনায় হামলার
ধরন ও সতর্কতা ব্যবস্থায় কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক এলাকায় বাসিন্দাদের দীর্ঘ
সময় আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। উল্লেখ্য, চলমান উত্তেজনার
প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি ও পাল্টা দাবি সামনে
আসছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও
সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র-আল জাজিরা/বিডি প্রতিদিন বিডিফেস/সুমাইয়া শিমু
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more