হরমুজ প্রণালিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়-মার্কিন নৌবাহিনী

Date: 2026-03-12
news-banner

অনলাইন ডেক্স:
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে বর্তমানে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ফলে নিরাপত্তা চেয়ে আসা বেশ কয়েকটি জাহাজের অনুরোধ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
নৌবাহিনীর এই অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি আবার ডোনাল্ড ট্রাম্পুএর সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি এর আগে বলেছিলেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে মার্কিন নৌবাহিনী এসকর্ট দিতে প্রস্তুত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রুএর মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে সরু এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ রপ্তানি বাধার মুখে পড়েছে এবং বৈশ্বিক তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডসুএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত সপ্তাহে দাবি করেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। তার মতে, এই জলপথ দিয়ে কোনও জাহাজ চলাচলের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হতে পারে। ইরানের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে কিছু জাহাজ হামলার শিকারও হয়েছে।
শিপিং শিল্পের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে শিপিং ও তেল খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। তবে এসব আলোচনায় নৌবাহিনী জানিয়েছে, আপাতত সামরিক নিরাপত্তা দিয়ে জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার করে দেওয়ার মতো সক্ষমতা তাদের নেই।
সূত্রগুলো আরও জানায়, শিপিং শিল্পের প্রতিনিধিরা প্রায় প্রতিদিনই ওই জলপথে জাহাজ চলাচলের জন্য সামরিক নিরাপত্তা চেয়ে অনুরোধ জানাচ্ছেন।


তথ্য-রয়টার্স/বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমুৃ

Leave Your Comments