গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় লাবিবা আক্তার সাফার সাফল্য
Date: 2026-05-21
অ-অ+
গলাচিপা থেকে, মোঃ মেহেদী হাসান (বাচ্চু): জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ একাধিক ইভেন্টে কৃতিত্ব অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার মেধাবী শিক্ষার্থী লাবিবা আক্তার সাফা। সে গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গলাচিপা পৌরসভা পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় লাবিবা আক্তার সাফা কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান, হামদ-নাতে দ্বিতীয় স্থান এবং উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করে সবার প্রশংসা কুড়িয়েছে। লাবিবার পিতা শিমুল গাজী এবং মাতা সাবিনা ইয়াসমিন। তার মা চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মেয়ের এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই লাবিবা আক্তার সাফা পড়ালেখা, কুইজ ও সাংস্কৃতিক কার্যক্রমে অসাধারণ মেধার পরিচয় দিয়ে আসছে। নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এদিকে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একাধিক বিভাগে সাফল্য অর্জন করায় স্থানীয় শিক্ষাঙ্গনে লাবিবা আক্তার সাফাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more