অনলাইন ডেস্ক: বিভাগীয় রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন
কর্তৃপক্ষ–এ কর্মরত এক কর্মকর্তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জেরে
সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ
জারি করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. সাব্বির
রহমান, যিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব
পালন করছিলেন। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত রোববার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে
একটি মন্তব্যধর্মী পোস্ট প্রকাশ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে
পড়ে এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বিএমডিএর দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানের
ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে বিভাগীয় ব্যবস্থা
নেওয়া হয়েছে। আদেশে তাকে সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়ায় সাব্বির রহমান
বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দেওয়াকে কেন্দ্র করেই
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে নিজের ব্যাখ্যাও
জমা দিয়েছেন। তবে নিজের পোস্ট নিয়ে তিনি অনুশোচনাও
প্রকাশ করেছেন। তার ভাষ্য, এ ধরনের মন্তব্য প্রকাশ করা ঠিক হয়নি। এদিকে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বিএমডিএর
নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার
কোনো বক্তব্য পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more