অনলাইন
ডেক্স:
ফরিদপুর
বিভাগ বাস্তবায়ন এবং কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন
তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারী) ফরিদপুরে
এক নির্বাচনী জনসভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
তারেক
রহমান বলেন, নির্বাচনে জনগণের রায় পেয়ে ক্ষমতায় এলে ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে
ফরিদপুরকে বিভাগ হিসেবে গড়ে তোলা হবে। বৃহত্তর ফরিদপুর একটি কৃষিপ্রধান অঞ্চল এবং পাট
শিল্প এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ খাত। বিএনপি সরকার গঠন করলে পাট শিল্পের উন্নয়ন
ও পাট রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা নেওয়া হবে।
তিনি
আরও বলেন, আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ফরিদপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন ঘটানো
হবে। এ লক্ষ্যে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি, যাতে শুষ্ক
মৌসুমে পানির সংকট দূর করা যায়। জনগণের সমর্থন ছাড়া বড় কোনো উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য
করেন বিএনপি চেয়ারম্যান। কৃষি ও শিল্প-দুই খাতেই সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে,
যাতে স্থানীয় জনগণ আত্মসম্মানের সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগ পান।
দেশের
অর্ধেক জনগোষ্ঠী নারীদের উদ্দেশ্যে বলেন, তাদের পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়।
এজন্য প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।
এর মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো স্বাবলম্বী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র-বিডিনিউজ
বিডিফেস/এম
ডিউক