ডোমেইন নামের ইতিহাসে নতুন রেকর্ড

Date: 2026-02-10
news-banner

অনলাইন ডেক্স:

ডোমেইন নামের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে Ai.com। জনপ্রিয় এই ডোমেইনটি সম্প্রতি ৭ কোটি ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকারও বেশি। ডোমেইনটি কিনেছেন আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস মারসালেক।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজের শক্ত অবস্থান ও দীর্ঘমেয়াদি লক্ষ্য তুলে ধরতেই এত বড় অংকের বিনিয়োগ করেছেন মারসালেক। এ বিষয়ে ফিনান্সিয়াল টাইমস (এফটি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ক্রিস মারসালেক জানান, তার পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে অও.পড়স একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নেবে। এই প্ল্যাটফর্ম সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত ‘এআই এজেন্ট’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বার্তা আদান-প্রদান, বিভিন্ন অ্যাপ ব্যবহার এবং এমনকি শেয়ারবাজারে লেনদেন করার সুবিধাও পাওয়া যাবে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছরই ডোমেইনটি কেনার সুযোগ তৈরি হয়েছিল। তখন তিনি আগামী ১০ থেকে ২০ বছরের ভবিষ্যৎ বিবেচনায় সিদ্ধান্ত নেন। তার মতে, এআই প্রযুক্তি মানুষের জীবনধারায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে এবং এটি বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব।

ডোমেইনের মূল্য নিয়ে মারসালেক নিজে মন্তব্য না করলেও, চুক্তির মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ‘গেটইউরডোমেইন ডটকম’-এর প্রতিনিধি ল্যারি ফিশার ৭ কোটি ডলারের লেনদেনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো অর্থ একজন অজ্ঞাত বিক্রেতাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তার ভাষায়, ডোমেইন বিক্রির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত প্রকাশ্যে জানা সবচেয়ে বড় চুক্তি।

উল্লেখ্য, ক্রিস মারসালেক ২০১৬ সালে ক্রিপ্টো ডটকম প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় দেড় বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তথ্য-বিডিপ্রতিদিন

বিডিফেস-এম ডিউক

Leave Your Comments