বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের
সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ
সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972)এর৩(১)Article 3(1)অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের
সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য, চিফ হুইপ হিসেবে তিনি সংসদে
সরকারি দলের কার্যক্রম সমন্বয় ও পরিচালনার দায়িত্ব পালন করবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more