বাউফলে ইয়ুথ ল্যান্ড রাইটস গ্রুপের সভা অনুষ্ঠিত

Date: 2026-03-01
news-banner

বাউফল পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় তরুণদের ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে ইয়ুথ ল্যান্ড রাইটস গ্রুপের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় বেসরকারি সংস্থা স্পিড ট্রাস্টুএর উদ্যোগে আয়োজিত সভায় স্বপ্ন পরিকল্পনা, সঞ্চয় চর্চা, নেতৃত্ব উন্নয়ন এবং জনসমবায় দলে যুবকদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়। ইয়ুথ লিডার সাগর খান তসিব, সেলিনা, মুক্তা ও মীম আলোচনায় অংশ নেন। উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম এবং ভলান্টিয়ার সালমা বেগম। bpZH9ZE.jpeg
বক্তারা জানান, এএলআরডিুএর সহযোগিতায় পরিচালিত ‘ইচ্ছে’ প্রকল্পের আওতায় প্রান্তিক ও চরাঞ্চলে ভূমি-স্বত্ব বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে স্পিড ট্রাস্ট। উপজেলার চন্দ্রদ্বীপ, নাজিরপুর ও বাউফল ইউনিয়নে বর্তমানে ১৬টি গ্রুপ সক্রিয় রয়েছে। প্রতিটি গ্রুপে ২০ জন করে সদস্য রয়েছেন। এসব পরিবারের সন্তানদের নিয়ে ৩০ সদস্যের একটি ইয়ুথ ল্যান্ড রাইটস গ্রুপ গঠন করা হয়েছে, যার পাক্ষিক সভা নিয়মিত অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তরুণদের সম্পৃক্ততা বাড়লে ভূমি অধিকার সচেতনতা, সঞ্চয় সংস্কৃতি এবং সামাজিক নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave Your Comments