বাউফলে সৌদির খেজুর মসজিদ ও এতিমখানায় বিতরণ

Date: 2026-03-12
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফলে সৌদি বাদশাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো খেজুর মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাউফল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব খেজুর বিতরণ করেন।3RzYBJz.jpeg
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৌদি বাদশাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর পবিত্র রমজান মাসে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য খেজুর পাঠানো হয়। বাংলাদেশ সরকার তা গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছে বিতরণের জন্য পাঠায়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় তা বিতরণ করা হয়।
এবার বাউফল উপজেলায় বরাদ্দ পাওয়া ৩৯ প্যাকেটের মোট ৩১২ কেজি খেজুর পৌর শহরের ২৭টি মসজিদ এবং শতাধিক হাফেজি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়েছে।
খেজুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই খেজুর বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave Your Comments