বাউফলে অবহেলিত প্রেসিডেন্ট জিয়ার নাম ফলক

Date: 2026-03-19
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিফলক দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। ১৯৭৯ সালের ৬ ফেব্রুয়ারি তিনি এখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন, সেই স্মৃতিকে ধরে রাখতে নির্মিত হয় এ স্মৃতিফলক।jL8VOla.jpeg
সরেজমিনে দেখা গেছে, স্মৃতিফলকটি আগাছা ও আবর্জনায় ঢাকা। এর পাশেই একটি টয়লেট নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেনিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্মৃতিফলকটি পরিষ্কার ও রঙ করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, স্মৃতিফলক দ্রুত সংস্কার, আশপাশ পরিষ্কার রাখা, টয়লেট অপসারণ এবং এলাকাটিকে সংরক্ষিত ঐতিহাসিক স্থানে রূপান্তর করা হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ জানান, ঈদের পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

Leave Your Comments