বাউফলে চাঁদা না পাওয়ায় হামলা: থানায় অভিযোগ

Date: 2026-02-20
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বালুর জাহাজে দাবীকৃত টাকা না পাওয়ায় হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে মোঃসান্ত(২৭)এর নামে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। শুক্রবার (২০শে ফেব্রুয়ারি) সকালে দাসপাড়া বাস স্ট্যান্ড এলাকায়  এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্র জানা গেছে মোঃ সোহরাব প্যাদার ছেলে মোঃসান্ত প্যাদা দাসপাড়া এলাকায় যতগুলো  বালুর জাহাজ, ইটের টলার ও সিমেন্টের ট্রলারগুলো পন্য নিয়ে আসে দাসপাড়া ব্যবসায়ীদের কাছে সে সমস্ত ট্রলার  থেকে ১০০০ থেকে ১৫০০ করে  টাকা গত ২ বছর যাবত জোর করে উত্তোলন করা আসছে  গতকাল ১৯ /০২/২৬ইং বাউফল থানায় ব্যাবসায়ীরা একটি লিখিত অভিযোগ করলে সান্ত প্যাদা ক্ষিপ্ত হয়ে ২০/০২/২৬ ইং শুক্রবার সকালে ব্যাবসায়ীদের উপর হামলা করে পরে ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে দেয়। পরবর্তীতে পটুয়াখালী ২ বাউফলে নবনির্বাচিত সংসদ সদস্য  ড.শফিকুল ইসলাম মাসুদ এমপির সহযোগিতায় এবং এবং অতি দ্রুত আইনের হাতে তুলে দেওয়ার আশ্বাস দিন পরে  তিনি এসে দোকান গুলে খুলে দেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments